ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্রাইস্টচার্চে বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল ভারত বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের বিচারকাজ প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত

ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিনে হাটবাজার

শেরপুর থেকে মিজানুর রহমান
  • আপডেট সময় : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিনে হাটবাজার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিনে হাটবাজার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাটবাজার ছেয়ে গেছে এ নিষিদ্ধ পলিথিনে। ফুটপাত থেকে শপিংমল, কাঁচাবাজার থেকে হোটেল-রেষ্টুরেন্ট পর্যন্ত পলিথিন ছড়িয়ে পড়েছে।

পরিবেশবিদদের প্রবল আপত্তির মুখে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হলেও প্রবলভাবে হচ্ছে পলিথিন ব্যাগ ব্যবহার। এখানকার বাজারগুলোতে মাছ, তরকারী থেকে শুরু করে কাপড়-জুতাসহ নানা কাজ চলছে এই পলিথিন ব্যাগে।

১৯৮২ সাল থেকে বাণিজ্যিক ভাবে বাংলাদেশে পলিথিন ব্যবহার হয়ে আসছিল। সরকার ময়মনসিংহ বিভাগকে পলিথিনমুক্ত ঘোষণা করলেও বাস্তবে তা দেখা যাচ্ছেনা। নিষিদ্ধ ঘোষনার পর এর বিরুদ্ধে অভিযান এবং আইনের কঠোর প্রয়োগের কারণে পলিথিন উৎপাদন এবং ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পরিবেশ বাঁচাতে সে সময় এ উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছিল।উপযুক্ত তদারকি এবং বিকল্প পরিবেশসম্মত ব্যাগের অভাবের কারণে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ আস্তে আস্তে বাজারে ফিরে আসতে শুরু করে।

বর্তমানে পলিথিন বিরোধী অভিযান বন্ধ এবং আইনের কোন প্রয়োগ না থাকায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাটবাজারে পলিথিন অবাধে বিক্র ও ব্যবহার হচ্ছে।

পরিবেশবিদ এক কর্মকর্তা বলেন,পলিথিনের পুনরুত্থান রোধ করা সম্ভব না হলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় নেমে আসবে। যদি এর উৎপাদন ও সরবরাহ বন্ধ করা না যায় তবে মোবাইল কোর্ট দিয়ে তা প্রতিহত করা সম্ভব নয়।

সর্বোপরি জনস্বাস্থ্য ও পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যত হুমকির মুখে পড়বে। এক্ষেত্রে বিকল্প হিসেবে তিনি পাটের ব্যাগ ব্যবহার বাড়ানোর মাধ্যমে পাটশিল্পকে চাঙ্গা করার জোরালো দাবি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিনে হাটবাজার

আপডেট সময় : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩