তাহিরপুর সীমান্তে কয়লা আনতে যুবকের মৃত্যু: বিএসএফের হাতে আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুর সীমান্তে কয়লা আনতে যুবকের মৃত্যু: বিএসএফের হাতে আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান

তাহিরপুর সীমান্তে কয়লা আনতে যুবকের মৃত্যু: বিএসএফের হাতে আটক ১

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
ডাব্বা নামক জুয়া আর মাদকে সয়লাব তাহিরপুরের শ্রীপুর বাজার

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে কয়লা আনতে গিয়ে গুহার মাটি চাপায় বাংলাদেশী যুবকের মৃত্যু, আহত ২জন ও বিএসএফের হাতে আটক ১ জন।

জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তের ওপারে ভারতীয় অংশে করা চোরাই কয়লার গুহা থেকে কয়লা আনতে গিয়ে গুহার মাটি চাপা পড়ে নুরুল হক (২০) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

এ সময় তার সাথে থাকা আরও ২ জন গুরুতর আহত হয়েছে। এবং রুবেল মিয়া(২০) নামের এক ল যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাকমা পশ্চিম পাড় খালেক মিয়ার ছেলে। এ নিউজ লিখা পর্যন্ত আহতদের নাম জানা সম্ভব হয়নি।

আজ (১২ নভেম্বর ) রবিবার সকাল ৯ টায় এ দুর্ঘটনাটি ঘটেছে বালিয়াঘাট সীমান্তের লাকমা এলাকার ১১৯৭ পিলার সংলগ্ন ভারতীয় অংশে। পরে স্থানীয় গ্রামবাসী একঘন্টা চেষ্টার পর সকাল ১০ টায় ঘটনারস্থল ভারত সীমান্তের জিরো পয়েন্ট থাকা চোরাই কয়লার গুহার ভিতর থেকে নিহত যুবক নুরুল হকের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

অন্যদিকে গতকাল (১১ নভেম্বর) সোমবার সকালে ট্যাকেরঘাট সীমান্তের ১২০০ পিলার সংলগ্ন রজনী লাইন এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের শিবপুর এলাকায় গিয়ে চোরাই কয়লার বস্তা নিয়ে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের আব্দুল মোতালিবের ছেলে রুবেল মিয়া(২০)।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোর সকালে নিহত নুরুল হকসহ ৭/৮ জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ চোরাই পথে বালিয়াঘাট সীমান্তের ১১৯৭ পিলার সংলগ্ন লাকমা এলাকায় ভারতীয় সীমান্তে থাকা চোরাই কয়লার গুহার (কয়লা কোয়ারী) ভিতর গিয়ে কয়লা আনতে যায় । পরে সকাল ৯ টায় গুহার বিতর থেকে কয়ালর বস্তা নিয়ে বেরিয়ে আসার সময় হঠাৎ গুহার মাটি ধসে নুরুল হকের উপর পরলে গুহার মাটি চাপায় ঘটনারস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নুরুল হকের সাথে কথা আরও ২ জন কয়লা শ্রমিক গুরুতর আহত হয়।

পরে তার সাথে থাকা অন্য শ্রমিকরা দৌড়ে গুহার বিতর থেকে বেড়িয়ে এসে নুরুল হকের পরিবারের লোকজনকে খবর দেয়। পরে নিহতের পরিবারের লোকজন গ্রামবাসীদের সাথে নিয়ে প্রায় একঘন্টা চেষ্টা পর সকাল ১০ টায় গুহার ভিতর থেকে নিহত নুরুল হকের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে জানতে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্ব থাকা নাকে সুবেদার রায়হানের বক্তব্য জানতে সরকারি মুঠোফোন ০১৭৬৯৬১৩১২৭ নাম্বারে বারবার ফোন করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরাই পথে ভারতে গিয়ে কয়লা আনতে প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটছে। তাই আজকের পর এরকম আর কোন দুর্ঘটনা ঘটে কোন মৃত্যুর ঘটনা না ঘটে সে বিষয়ে আমাদের পুলিশের পক্ষে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!