উত্তরবঙ্গ উন্নয়নের লক্ষ্যে নিয়ে সফরে জননেতা শওকত মোল্লা
- আপডেট সময় : ০৬:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে
উত্তরবঙ্গ উন্নয়নের লক্ষ্যে নিয়ে সফরে জননেতা শওকত মোল্লা।
আজ চতুর্থ দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সফরে রয়েছেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক জননেতা শওকত মোল্লা। তিনি উত্তরবঙ্গ সফরকালে সেখানকার মানুষের উন্নয়ন নিয়ে কাজ করার জন্য বদ্ধপরিকর তিনি ও তার সরকার।
তিনি বলেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে জনমুখী উন্নয়নের লক্ষ্যে কাজ করছে তার জন্য তিনি সবসময় নজর রাখবেন। তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সেচ ও খাল এবং নদী নালার ও বনভূমির রক্ষা করতে তার সরকার কর্তৃক সবধরনের কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি উত্তরবঙ্গের বিভিন্ন দপ্তরের প্রধান ও সচিবের দায়িত্ব পালন কারীদের সাথে মিলিত হন। এবং উত্তরবঙ্গের তার দলের জনপ্রতিনিধি ও ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যানদের সাথে উত্তরবঙ্গের বিভিন্ন যায়গায় উন্নয়ন নিয়ে কথা বলেন।
তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জলদাপাড়া অভয়ারণ্য ও বিভিন্ন বন বিভাগে ঘুরে দেখেন। সেই সঙ্গে বন্যপ্রাণীদের বিচরণ ক্ষেত্র ঘুরে বেড়ায়। সার্বিক সহযোগিতা নিয়ে তিনি তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবেন। উত্তরবঙ্গের নদী, বাঁধ নির্মাণ ও সেচ প্রকল্প নিয়ে আলোচনা করেন।
যাতে করে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর বানে বন্যা নিয়ন্ত্রণ করা যায় তার জন্য সবধরনের কাজ করবেন বলে উল্লেখ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























