নাগেশ্বরী কমিউনিটি ক্লিনিকে রোগীদের উপচে পড়া ভীড়
- আপডেট সময় : ০৯:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ৩৭০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরী কমিউনিটি ক্লিনিকে রোগীদের উপচে পড়া ভীড়।
উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট বাজারে কমিউনিটি ক্লিনিক ও পৌরসভার বল্লভপুর কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে গিয়ে দেখা যায় রোগীর উপচে পড়া ভীড়।
ফকিরেরহাট বাজারের ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসক (সিএইচসিপি) নুরুজ্জামান জানায় মাসের এক ও দুই তারিখেই রোগীর উপচে পড়া ভীড় জমে। বরাদ্দ কম থাকায় ঔষধ বিতরণে হিমসিম খেতে হয়।
বল্লভপুর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক (সিএইচসিপি) মাসুদ রানা বলেন, আমাদের সীমিত ঔষধ দেয় যে হারে রোগী আসে সেই তুলনায় ঔষধ দিতে পারি না।
ফকিরের হাট বাজারের স্থানীয় চিকিৎসা সেবা গ্রহণকারী দেলবার আলী জানায়, ঔষধ আসার কয়েকদিনের মধ্যে ক্লিনিকে গেলে ঔষধ পাওয়া যায়, তার পরে ঔষধ থাকে না।
চিকিৎসা সেবা গ্রহনকারী মাজেদা বেগম জানায়, অতিমাত্রায় ঔষধের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা ক্লিনিকে এসে ঔষধ নিচ্ছি। সাদু মিয়া জানায়, আমরা গরীব মানুষ, ঔষধের যে দাম ঔষধ কিনে কুল পাই না, তাই এখন ক্লিনিকে আসি।
স্থানীয় সুবিধাভোগীরা জানায়, ঔষধ স্বল্পতার কারণে আমরা সেবা পাচ্ছিনা। ঔষধ বরাদ্দ দেওয়ার দাবি জানায় এলাকাবাসী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























