ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ

হারানো দিনের স্মৃতি -ফেরদৌস আহমেদ

ফেরদৌস আহমেদ
  • আপডেট সময় : ১১:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৩৯৫ বার পড়া হয়েছে

হারানো দিনের স্মৃতি -ফেরদৌস আহমেদ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হারানো দিনের স্মৃতি -ফেরদৌস আহমেদ

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।
কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস সেই কলসীর জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!
শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা পাটার বাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।
কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।
কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।
কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হাত রুমালের সুতার কারুকাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।

কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মক্তব ও আর নাই।

পড়ুন>>মামার বাড়ি –জসীম উদ্‌দীন

 

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হারানো দিনের স্মৃতি -ফেরদৌস আহমেদ

আপডেট সময় : ১১:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

হারানো দিনের স্মৃতি -ফেরদৌস আহমেদ

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।
কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস সেই কলসীর জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!
শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা পাটার বাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।
কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।
কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।
কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হাত রুমালের সুতার কারুকাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।

কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মক্তব ও আর নাই।

পড়ুন>>মামার বাড়ি –জসীম উদ্‌দীন

 

Facebook Comments Box