বিরলে ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুল মাঠ দিবস অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুল মাঠ দিবস অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস

বিরলে ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুল মাঠ দিবস অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
বিরলে ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুল মাঠ দিবস অনুষ্ঠিত

দিনাজপুরের বিরলে ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুল মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বিরলে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ১১,নম্বর ইউনিয়নে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউ) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১ অক্টোবর ) বিকালে উপজেলার ১১ নম্বর পলাশ বাড়ি ইউনিয়নের চকের হাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় শতাধিক কৃষক কৃষানীর উপস্থিতে।

ব্যতিক্রম এই মাঠ দিবসের সমাপনি অনুষ্ঠানে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউ) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় মাটি ও কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, বীজ উৎপাদন, আধুনিক পানি ব্যবস্থা, আই পি এম ও উত্তম কৃষি ব্যাবস্থাপনা, জলবায়ু ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি গুলো ৩০ জন কৃষক কৃষানীকে হাতে কলমে ৫ দিন ব্যাপি শেখানো হয়।

৫ দিন ব্যাপি প্রশিক্ষনের পর মাঠ দিবসের সমাপনি অনুষ্ঠানে হাতে কলমে শেখানো প্রতিটি বিষয়ের উপড়ে আলাদা আলাদা স্টলও করে প্রদর্শনও করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম সহ সকল কর্মকর্তা সকল স্টল পরিদর্শন করেন শেষে
৫ দিনব্যাপী কর্মশালা শেষে প্রশিক্ষিত কৃষক ও কৃষানীকে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি যন্তপাতি দেওয়ার ঘোষনা দেয়।

চকের হাট উচ্চ বিদ্যালয়ের (প্রধান শিক্ষক) ফাইজুর রহমান সভাপতিত্বে ও শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শুভজিত রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো বরকতউল্লাহ, আবুল কাশেম, সহকারী শিক্ষক, চকের হাট উচ্চবিদ্যালয়, মোঃ জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারস্থান, মোঃ রহমত আলী, বিসিআইসি সার ডিলার ও কৃষানী আনজি ইয়াসমিন, সদস্য ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুল প্রমুখ।

উল্লেখ‍্য এর আগে বিরল উপজেলার ১ নম্বর আজিমপুর ইউনিয়নে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে পর্যায়ক্রমে আরও ইউনিয়ন গুলোতে মাঠ দিবস অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!