নিমিষেই শেষ হলো নিজ উদ্যোগে তৈরি করা স্বপ্নের কাঠের ব্রিজ
- আপডেট সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে
নিমিষেই শেষ হলো নিজ উদ্যোগে তৈরি করা স্বপ্নের কাঠের ব্রিজ ।
গত কয়েকদিনের ভারী বৃষ্টি পাতের কারণে নদীর পানি বেড়ে যাওয়ায় এবং তীব্র স্রোতের কারনে ভেসে গেছে বুক ভরা স্বপ্ন নিয়ে ৭ লাখ টাকা ব্যয়ে চাঁড়াল কাটা নদীর উপর নির্মাণ করা ২৯০ ফিটের কাঠের ব্রিজটি।
ব্রীজ টি নীলফামারী সদর উপজেলা রামনগর এবং জলঢাকা উপজেলার শিমুল বাড়ি ও খুটামারা ইউনিয়নের সাধারণ জনগনের জন্য চলাচলের সুবির্ধাতে স্হানীয় সামাজিক সংগঠন ঘুঘুমারী সোসাল ওয়েলফায়ারের নিজ উদ্যোগে এবং স্হানীয় সাংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল ( অবসরপ্রাপ্ত) এর কিছু আর্থিক সহায়তা এই ব্রীজ টি নির্মাণ ঘুঘুমারী সোসাল ওয়েলফায়ার ।
ব্রীজটি নির্মাণ করতে সময় লাগে প্রায় ২ মাস।স্হানীয় কয়েকজন জানান স্বাধীনতার আগে এখানে একটি বাশের সাঁকো ছিলো ৯৬ এর বন্যায় সেটি ভেঙ্গে যায় , এতো দিন হওয়ার পর ও কোন ব্রীজ না হওয়ায় আমরা স্হানীয়রা একটি কাঠের ব্রিজ তৈরি করি কিন্তু সেটি আর টিকে রইলো না
বিষয়টি নিশ্চিত করে শিমুল বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হামিদুল হক বলেন, আমরা ব্রীজটি আমি দেখতে গিয়েছিলাম স্হানীদের কষ্টের টাকা ও ঘাম ঝরানো পরিশ্রমের ব্রীজটি ভারী বৃষ্টির কারণে ভেঙ্গে গেছে আমরা চেষ্টা করবো ব্রীজটি সংস্কার করার জন্য।
এদিকে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার জন্য চেষ্টা করে ও কথা বলা যায় নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























