ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থ মন্ত্রণালয়ের সিসিপ প্রকল্পে অফিসার নিয়োগ: আবেদনের নিয়ম আল-আকসায় বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা নড়াইলে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর দেহ উদ্ধার দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন দপ্তরে বদলি বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি প্রযুক্তি খাতের উন্নয়নে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর ওলিসের গোলে বেলজিয়ামকে হারিয়ে জিদানের ফ্রান্সের জয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রশাসনে শৃঙ্খলা ও দুর্নীতি রোধে ২৩ দফা নির্দেশনা সরকারের এক ছাদের নিচে ৪৫ ফ্যাশন ব্র্যান্ডের শারদীয় প্রদর্শনী

মুক্তা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন আমতলীর আরজান মোল্লা

বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৬৫ বার পড়া হয়েছে

মুক্তা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন আমতলীর আরজান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনায় মুক্তা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন আমতলীর আরজান মোল্লা

আমতলীতে চাওড়া ইউনিয়নের উঃ ঘটখালী গ্রামে মুক্তা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন মোঃ আরজান মোল্লা।

৩ হাজার ৩ শত ঝিনুকে মুক্ত চাষ করে সকল খরচ বাদ দিয়ে ২৪ লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন। মুক্তা একটি লাভ জনক চাষ। গহনা হিসেবে বিশ্বে মুক্তার কদর রয়েছে। মাছ চাষের সাথে সাথেও মুক্তা চাষ করা যায় এটির জন্য প্রয়োজন হয় না অতিরিক্ত কোন জায়গা।

মুক্তা চাষী মোঃ আরজান মোল্লা বলেন, ২০২১ সালের ইউটিউবের ভিডিও দেখে মুক্তা চাষের প্রতি আগ্রহ জাগে। তারপর আমি ৪ দিনের প্রশিক্ষণ নিয়ে আসি আমতলী ও বরিশাল থেকে।

প্রথমবারে আমি পরীক্ষামূলকভাবে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গোপালগঞ্জ এর আওতায় ২০২১/২০২২ অর্থ বছরে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিস কর্তৃক সহযোগিতা ৩০০০ ঝিনুকে মুক্তা চাষ করি। পরবর্তিতে ৩০০ পিস ঝিনুক ব্যাক্তিগত ভাবে চাষ করি। প্রতি ঝিনুকে আমার খরচ হতো ৪০ থেকে ৫০ টাকা।

তিনি আরো বলেন, আগামী অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে মুক্তা রফতানি করা যাবে। এরই মধ্যে দেশি ও বিদেশী বেশ কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ শুরু করেছি।

মুক্তা চাষ দেখতে আসা আল জাবের বলেন, আরজান ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম মুক্ত চাষ একটি লাভজনক চাষ। আমার ইচ্ছা আছে আমি আরজান ভাইয়ের কাছ থেকে সকল প্রক্রিয়া জেনে নিয়ে মুক্তা চাষ করব।

এ বিষয়ে উপজেলা মৎস্য ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আরিফুর রহমান বলেন, আরজান মোল্লা ঝিনুকে বর্তমান মুক্তা গ্রেডে আওতায় আসছে আশাকরি তিনি ভালো লাভবান হবেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, আরজান মোল্লাকে মুক্তা চাষের ব্যাপারে খোঁজ খবর নিয়ে সার্বিকভাবে মৎস্য বিভাগ থেকে তাকে পরামর্শ প্রদান করে যাচ্ছি। তাকে আমরা একটা প্রদর্শনী দিয়েছি। তাকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। তার স্বপ্ন বাস্তবের পথে রয়েছে। আগ্রহী যে কাউকে মৎস্য অফিস থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

পড়ুন>>রসুনের পরিচিতি ও চাষ পদ্ধতি (Garlic cultivation)

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুক্তা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন আমতলীর আরজান মোল্লা

আপডেট সময় : ০৭:০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩