পদ্মফুলে পরিপূর্ণ নীলফামারীর পদ্মবিল মন কাড়ছে ভ্রমণ পিপাসুদের
- আপডেট সময় : ০৭:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ৩৪৪ বার পড়া হয়েছে
পদ্মফুলে পরিপূর্ণ নীলফামারীর পদ্মবিল মন কাড়ছে ভ্রমণ পিপাসুদের।
পদ্মবিল সৌন্দর্য পূর্ণ একটি বিল। ভ্রমণ পিপাসুদের মন কাড়ছে এই পদ্মবিলটি। প্রকৃতির স্বচ্ছ পানিতে ফোঁটা লাল, সাদা পদ্ম ফুল দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসে ভীড় জমাচ্ছে ভ্রমণ পিপাসুরা।
এক সময়ের অবহেলিত এই জনপদ টি হয়ে উঠেছে এখন একটি দর্শনীয় স্থান। পদ্মবিল টি নীলফামারী সদর উপজেলা থেকে ৮ কিলোমিটার দূরে ইটাখোলা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল সিন্দই গ্রামে অবস্থিত ।
পদ্মবিল টি প্রায় ১০ একর জায়গা জুড়ে বিস্তৃতিত বিলটি তে সম্প্রতি ফুটতে শুরু করেছে বাহারি রঙের ফুল ।
ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, পাকা সড়ক থেকে এক কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় বিলের কাছে। বিলে আসলে ঘুরে দেখার মতো। তবে কোন যাতায়াতের ব্যবস্থা কষ্টকর। কাছ থেকে এক নজর ফুল গুলোকে দেখতে চড়তে হয় পুরনো নৌকায়। যোগাযোগ ব্যবস্থা, বিলের অভ্যন্তরে প্রবেশ করার জন্য নিরাপদ নৌকা ও বিলের ধারে বসার ভালো ব্যবস্থা থাকলে দর্শনার্থীরা প্রচুর আসত।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন বিলটি রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় সমস্যা দূর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

























