ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের কারখানায় উৎপাদন শুরু রাজস্থানে পঞ্চায়েত ভোটে বড় ধাক্কা খেল বিজেপি, জয়জয়কার কংগ্রেসের আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, ফিনল্যান্ডের উদ্ধার তৎপরতা নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন 

পাট নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কুড়িগ্রামের চাষিরা

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • আপডেট সময় : ০৪:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ২৯৮ বার পড়া হয়েছে

পাট নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কুড়িগ্রামের চাষিরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাট নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কুড়িগ্রামের চাষিরা।

জেলার হাট বাজারে পাট বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন কৃষকরা। এ বছর ফলন ভালো হয়েছে তবে দামে খুশি নন তারা। মৌসুমের শুরুতে দাম ভালো পেলেও বর্তমান বাজারের পাটের দাম অনেক কমেছে।

বর্তমানে প্রতি মণ পাট ১৮০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে। লাভ তো দূরের কথা চাষাবাদের খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর হাটে বসেছে পাটের বাজার। সপ্তাহে দুদিন বসে এ হাট। দুর দূরান্ত থেকে নৌকা, সাইকেল,ঘোড়ার গাড়ি করে পাট বিক্রি করতে এসেছে চাষিরা। তবে হাটে এসে পাটের দাম শুনে মন খারাপ সবারই।

গত হাটের চেয়ে পাটের দাম প্রতি মণে কমেছে ৩০০-৪০০ টাকা। পরিবহন খরচ আর আবাদের খরচ মিলিয়ে তাদের লাভের অঙ্ক প্রায় শূন্যের কোটায়।

কদমতলা গ্রামের মো. নুর ইসলাম বলেন, এক বিঘা জমিতে পাট আবাদ করে সার পানি, কীটনাশক, আঁশ ছড়ানো মজুরি খরচসহ ১৪-১৫ হাজার টাকা ব্যয় হয়। বিঘায় পাট পাই ৮-১০ মণ। মোট খরচ হিসেবে আমাদের কোনো লাভই থাকে না। কষ্ট করে পাট চাষ করে কী লাভ?

আরেক কৃষক মো. হাসানুর বলেন, গত দুবছর ধরে পাটের দাম ভালো পাচ্ছি না। বৃষ্টি নাই, খরায় পাট গাছের জমিতে বাড়তি পানি দিতে হয়। তাই খরচও বেশি হচ্ছে। সে তুলনায় লাভ তেমন নাই।

ভগবতীপুরের পাট ব্যবসায়ী আসলাম মিয়া বলেন, আমি গ্রাম ঘুরে ১৮০০-১৯০০ টাকা মণে পাটগুলো কিনছিলাম। আজকে সেই কেনা দামেই বিক্রি করতে হলো। পরিবহন খরচ, কুলি খরচ, হাটের খাজনা হিসাব করলে লাভ থাকছে না। গত হাটে এ পাটের দাম ২২০০-২৩০০ টাকা ছিল। দিন যতই যাচ্ছে পাটের দাম ততই কমছে।

আরেক ক্ষুদ্র পাট ব্যবসায়ী জাহেদুল ইসলাম বলেন, গত হাটে পাটের দাম মণপ্রতি ২২০০-২৩০০ টাকা ছিল। আজকে সেই পাটের মণ সর্বোচ্চ ২০০০ টাকা। দাম না বাড়লে লোকসানে পড়বো।

কুড়িগ্রাম জেলা মুখ্য পাট পরিদর্শকের কার্যালয়ের পাট পরিদর্শক এটিএম খায়রুল হক বলেন, গত দুই সপ্তাহ আগে পাটের দাম ভালো ছিল। এখন পাটের দাম কমছে। কেন না অধিকাংশ ব্যবসায়ী কারখানায় পাট সরবরাহ করে পুরো পাওনা টাকা বুঝিয়ে পায় নাই। তাই ব্যবসায়ীদের হাতে টাকা নাই। ব্যবসায়ীরাও পাট কেনায় আগ্রহ কমিয়ে দিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাট নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কুড়িগ্রামের চাষিরা

আপডেট সময় : ০৪:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩