ডোমারে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৮:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডোমার উপজেলা বিএনপি বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভার আয়োজন করে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরস্থ বাটার মোড়ে নেতাকর্মীরা একত্র হয়। এরপর বর্ণাঢ্য মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুরি ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।
বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল বারি বুলবুল, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল চৌধুরী হিরো, উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল তিতুমীর, সদস্য সচিব শাহিন আলম শান্ত, সদর ইউনিয়নের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার,
পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, উপজেলা জিসাসের সভাপতি রাকিব আল আকাশ প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























