ডোমার রেল স্টেশনে কুলি সর্দারী ফেরৎ পাওয়ার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৪৮৬ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমার রেল স্টেশনে কুলি সর্দারী ফেরৎ পাওয়ার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধি:
নীলফামারীর ডোমার রেল ষ্টেশনের কুলি সর্দারী ফেরৎ পাওয়ার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করলেন মতিবুল ইসলাম।
(৩০ আগষ্ট) বুধবার সকাল ১১ টায় শহরের বাটার মোড়স্থ উপস্বাস্থ্য কেন্দ্র চত্তরে ডোমার রেল ষ্টেশন মাস্টার এস.এম.গ্রেট-৩ (চুক্তি) আনোয়ার হোসেন কর্তৃক মতিবুলের বিরুদ্ধে করা অভিযোগের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মতিবুল ইসলাম(৪০)।
লিখিত বক্তব্যে মতিবুল বলেন, আমার বাবা আ: লতিফ ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ডোমার রেল ষ্টেশনে কুলি সর্দার হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় মৃত্যু বরণ করেন।
বাবার মৃত্যুর পর ডোমার রেল ষ্টেশনের তৎকালীন মাস্টার আমাকে কুলির সর্দার হিসেবে মনোনীত করে বাণিজ্যিক কর্মকর্তা ডি.সি.ও বাংলাদেশ রেলওয়ে পাকশী বরাবর ১৯.১১.১২ তারিখে একটি আবেদন সুপারিশ করে প্রেরণ করেন।
এই ধারাবাহিকতায় আমি ২০২২ সাল পর্যন্ত অর্পিত দায়িত্ব পালন করে আসছি। কিন্তু গত ২০২২ সালে স্টেশনে সামান্য ভুল বুঝাবুঝির কারণে স্থানীয় জনৈক কাউন্সিলর আমার বিরুদ্ধে একটি মানব বন্ধন করেন। ওই কারণে ডি,সি, ও পাকশী তদন্ত করে আমাকে কাজ না করার জন্য মৌখিক নির্দেশ প্রদান করেন।
তিনি আরও বলেন, বর্তমান স্টেশন মাস্টার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। কর্মরত টেন্ডাইল সামছুদ্দিনকে কুলির সর্দার হিসেবে নিয়োগ প্রদানের লক্ষ্যে তার কাজ থেকে উৎকোচ গ্রহণ করে তাহাকে কুলি সর্দার হিসেবে বৈধ ঘোষণা করছে, যা সত্য নয়। কারণ সামছুদ্দিনের নামে ডি.সি.ও পাকশী অফিসে স্বাক্ষরিত বৈধ কোন কাগজপত্র নাই। আমি তার অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে ডোমার স্টেশন মাস্টার মো: আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কুলি সর্দারের বিষয় নিয়ে তদন্ত চলছে তাই এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না।
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
০১৭১৪৯৪৭১২৭
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























