ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা শান্তিতে থাকতে দেবেন না, বিশ্বাস করি না: তথ্য উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে কাঁঠালগাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে জনাকীর্ণ স্থানে গুলি, এক বছরেও শনাক্ত হয়নি সেই শুটার এপিক হেলথ কেয়ার থেকে বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন লায়ন্স সদস্যরা বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা, সতর্কবার্তা বোর্ডের আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ কর্মী নিয়োগ, আবেদন শুরু ২ নভেম্বর ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশী শরীফ নিহত

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ২৮৭ বার পড়া হয়েছে

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশী শরীফ নিহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশী শরীফ নিহত হয়েছেন। নিজ রেষ্টুরেন্টে দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন।

কানাডার অন্টারিও প্রদেশের ওয়েন সাউন্ড শহরে এ ঘটনাটি ঘটে। নিজ রেস্তোরাঁয় দুর্বৃত্তের হামলায় শরীফ রহমান (৪৪) নামে এক সিলেটি রেস্তোরাঁ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কারি হাউস নামের একটি রেস্তোরাঁর মালিক ছিলেন। নিহত শরীফ রহমান সিলেটের ক্যান্টনমেন্ট সংলগ্ন জৈন্তাপুর উপজেলা ঘাটেরচটি গ্রামের বাসিন্দা।

তিনি চিকনাগুল এলাকার মৃত্যু ডাঃ আমিরুল ইসলাম ভুইঁয়ার ছেলে ও বটেশ্বরের বাজারের ব্যবসায়ি মুজিবুর রহমানের ছোট ভাই ।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানাগেছে, টরন্টো থেকে ১৯০ কিলোমিটার দূরে ওয়েনসাউন্ডে ডাউন টাউনের প্রাণকেন্দ্রে ‘দ্যা কারি হাউজ’ নামে একটি রেস্তোরাঁ গড়ে তোলেন শরীফ।
গত ১৭ আগস্ট তিন ব্যক্তি তার রেস্তোরাঁয় খেতে আসেন। এই ৩ জন লোক খাবারের বিল না দিয়ে চলে যাচ্ছিলেন। শরীফ বাইরে গিয়ে তাঁদের থামাতে চেষ্টা করেন, তখন ওই তিনজন তাঁর ওপর হামলা করে।

হামলায় মারাত্মকভাবে আহত শরীফকে অন্টারিও প্রদেশের লন্ডন শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

২৪ আগস্ট গভীর রাতে চিকিৎসকেরা শরীফকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় শরিফের মরদেহ। তার স্ত্রীর নাম শায়েলা। এই দম্পতির সাত বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

সেখানে আনুষ্ঠানিকতা শেষে ২৭ আগস্ট রোববার কানাডায় আত্মীয় স্বজনে উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিহত শরীফ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে লন্ডনের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল সম্পন্ন করেন। এরপর কানাডায় পাড়ি দিয়ে ২০১৫ সালে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন। মাত্র ২৪ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে ৩৩ হাজার লোক বাস করেন।

তাঁর মৃত্যুতে কানাডার বাংলাদেশি কমিউনিটি এবং ওয়েন সাউন্ড শহরে শোকের ছায়া নেমে এসেছে। শহরের লোকজন এক শোক মিছিলের বের করেন।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েন সাউন্ড সিটির মেয়র।

একইসঙ্গে শুক্রবার সিটিতে পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিকে সন্দেহভাজন দুজনের ছবি প্রকাশ করেছে দেশটি’র পুলিশ ।

অন্যদিকে শরিফ রহমানের মৃত্যুতে আত্মীয়-স্বজন,বন্ধু শুভাকাঙ্ক্ষী সহ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তার বড় ভাই মুজিবুর রহমান ভাইয়ের হত্যাকারীদের শাস্তির দাবি জানান। তিনি বলেন, দুর্বৃত্তদের হামলায় আমার ভাইয়ের মৃত্যু হয়। তিনি তার ভাইয়ের রুহের মাগফেরাতের জন্য সবার নিকট দোয়া কামনা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশী শরীফ নিহত

আপডেট সময় : ১১:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩