ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী: জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু আগামী এপ্রিলে নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা পাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ২১ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার সময়সূচি সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আটক ১ বাকুতে সিকা শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের গুরুত্বপূর্ণ আলোচনা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইসরাক মহাষ্টমীর উৎসবে মুখর রাজধানী, মণ্ডপে মণ্ডপে ভক্তের ভিড়

সারাদেশে তিনদলের কর্মসূচি ঘোষণা

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ৪৫৪ বার পড়া হয়েছে

সারাদেশে তিনদলের কর্মসূচি ঘোষণা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে তিনদলের কর্মসূচি ঘোষণা। আজ দেশের সব জেলা ও মহানগরীতে বিক্ষেভ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দেশের সব জেলা ও মহানগরীতে বিক্ষেভ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

গতকাল বুধবার রায় ঘোষণার পর নয়াপল্টনে তাৎক্ষণিকভাবে যৌথ বিক্ষোভ সমাবেশ করা হয়। সেখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।

এদিকে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে হামলা, মামলা, গ্রেপ্তার, নির্যাতনের ঘটনাসহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক চালচিত্র বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে দলটি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নয় বলেও জানিয়েছে তারা।

বুধবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদআমীর খসরু বলেন, আজকে বিষয়টা ছিল ব্রিফিং।

বিশেষ করে বর্তমান রাজনৈতিক ঘটনাবলি, ২৯ তারিখে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও সরকারি দলের অস্ত্রধারীদের যে যৌথ কর্মকাণ্ড, মিথ্যা মামলা, গ্রেপ্তার ইত্যাদি বিষয়গুলো আমরা বলেছি।

বাংলাদেশে যারা গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্র দেখতে চায়, গণতান্ত্রিক অর্ডার দেখতে চায়, মানবাধিকার দেখতে চায় তাদের জানা দরকার। এ কথাগুলো আমরা আগে ডিপ্লোমেটিক ব্রিফিংয়ে বলেছি।

তিনি বলেন, ‘ওরা জানতে চায়- কী হচ্ছে বাংলাদেশে? আমরা বলেছি, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে যে পরিস্থিতি ছিল, আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এখন সেই পথেই চলছে।

বিচার বিভাগকে ব্যবহার করা, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করা- সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘যত ঘটনা ঘটবে আমরা আপনাদের কাছে তুলে ধরব, সবাইকে বলব।’

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের হামলা-নির্যাতন, গ্রেপ্তারের ঘটনা কূটনীতিকদের বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বলে জানান দলটির এই নেতা

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সারাদেশে তিনদলের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৮:৫৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩