প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুর এখন নৌকার নগরী
- আপডেট সময় : ১২:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ৪৭৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুর এখন নৌকার নগরী
এখন রংপুর নগরীর যে দিকে চোখ যায় শুধুই দেখা যায় নৌকা আর নৌকা। প্রতিদিনই নতুন নতুন তোরণ, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এবং পোস্টার লাগানো হচ্ছে।
প্রত্যেকটিতেই থাকছে নৌকা। আগামি ২ আগস্ট জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের গণ মহাসমাবেশ।
উক্ত গণ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু’র জেষ্ঠ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
এ গণ মহাসমাবেশকে ঘিরেই রংপুর নগরীর রোড ডিভাইডার, সড়কের দুই পার্শ্বে এবং ব্যস্ততম স্থানে শোভা পাচ্ছে বিভিন্ন রঙ বেরঙের নৌকা।
প্রিয় দল ও জননেত্রীর প্রতি ভালোবাসার এ নিদর্শন দেখে সাধারণ মানুষ বলছেন এ যেন নৌকার শহরে পরিণত হয়েছে।
নগরীর জিলা স্কুল মোড়, বঙ্গবন্ধু চত্বর, সার্কিট হাউজ, লাল কুঠির মোড়, এবং প্রবেশদ্বারে, কাচারি বাজার মোড়, ডিসির মোড়, মেডিকেল মোড়, সিও বাজার, টার্মিনাল, সাতমাথা, মাহিগঞ্জ, দর্শনা, মর্ডান মোড়, স্টেশন মোড়, শাপলা চত্বর, ছালেক মার্কেট, প্রেসক্লাবের সামনে, জাহাজ কোম্পানি মোড়, জিএল রায় রোডের ঝন্টুর মোড়, মিলনীর মোড়, পায়রা চত্বর, ভাঙা মসজিদ মোড়, সিটি বাজার মোড়, টাউন হল এলাকায় খোঁজ সহ নগরীর বিভিন্ন স্থানে নিয়ে জানা যায়, কোথাও অনেক আগে তোরণ, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন দেয়া হয়েছে।
আবার কোথাও কোথাও কাজ চলছে। বিশেষ করে নগরীর বিভিন্ন ব্যস্ততম স্থানে অনেক নেতা তোরণ নির্মাণ করছেন। প্রতিটি তোরণ চোখে পড়ার মত, উপরে রয়েছে দৃষ্টিনন্দন নৌকা। চলার সময় সাধারণ মানুষ আনমনে দেখেন নৌকাগুলো।
রংপুর বিভাগীয় মহাসমাবেশ করার ঘোষণার পর থেকেই শুরু হয়েছে মহাসমাবেশ বাস্তবায়নের কাজ।
এতে সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন জানান, তোরণ, বিলবোর্ড, ব্যানার ফেস্টুন এবং পোস্টারে সেজেছে রংপুর নগরী। সকল নেতা কর্মীরা এসব দেয়ার সময় দলের প্রতীক রাখছেন। এখন রংপুর মানেই নৌকা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























