কুড়িগ্রামের জেলা প্রশাসকের রাজারহাট উপজেলায় ঝটিকা সফর
- আপডেট সময় : ১০:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৩৭১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের জেলা প্রশাসকের রাজারহাট উপজেলায় ঝটিকা সফর করলেন।
কুড়িগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ সাইদুল আরিফের রাজারহাট উপজেলায় ঝটিকা সফর করেন ।
এসময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেন। আজ ১৩ জুলাই ২০২৩, রোজ-বৃহষ্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িগ্রাম, রাজারহাট উপজেলাধীন সরকারি অফিস সমূহের মধ্যে রাজারহাট চাকির পশার ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, রতিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলকার চাকলা উচ্চ বিদ্যালয় ও মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন, চাকির পশার ইউনিয়ন ভূমি অফিস, চাকির পশার তালুক ৩নং উপানুষ্ঠানিক শিক্ষণ কেন্দ্র পরিদর্শন, রাজারহাট ইউনিয়ন ভূমি অফিস ও রাজারহাট উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম, সহকারী কমিশনার (ভূমি) রাজারহাট, চেয়ারম্যান চাকির পশার ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, রাজারহাট ইউনিয়ন পরিষদসহ রাজারহাট উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন চলাকালীন সময়ে রাজারহাট থানা পুলিশ সার্বক্ষণিক তার সাথে ছিলেন, থানা পুলিশের পাশাপাশি ডিএসবির একটি টিমও উপস্থিত ছিলেন ।


























