ঘিওরে মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগম এর ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ৩১৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের ঘিওরে মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগম এর ১৬ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগম এর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই সোমবার দুপুরে বানিয়াজুর ইউনিয়নের রাথুরা ফাইজুল উলুম ওমর ইবনে খাত্তাব (রাঃ) মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও এতিম শিশুদের নিয়ে ঘিওর প্রতিনিধি মোঃ মহসীন খান হীরা এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মাই টিভির চেয়ারম্যান ও মরহুমা ওমেদা বেগম এর আত্মার মাগফেরাত কামনা সহ ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী সহ তার পরিবারের সকলে সুখ শান্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান , সাংবাদিক ওবায়দুর রহমান, মাদ্রাসার শিক্ষ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























