মানিকগঞ্জ জেলার ঘিওর থানা ও কমিউনিটি পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা, ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর থানা ও কমিউনিটি পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা, ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা ২২ শে জুন বৃহস্পতিবার সকালে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
চুরি ,ডাকাতি ও সড়ক দুর্ঘটনা , মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী ,থেকে সকলকে সাবধানে থাকার জন্য প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন ।
তিনি আরো বলেন সড়কে যেন কোন যানজট সৃষ্টি না হয়। ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে কুরবানীর পশু নিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে এবং ঘরমুখী মানুষ যেন সহজেই তাদের গন্তব্য পৌঁছাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনছারী বিল্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম ,
বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলমাস উদ্দিন বিশ্বাস মুসা , বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, মানিকগঞ্জ জেলা লেগুনা গাড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেফালী আক্তার ( মায়া খান), ইউনিয়ন পরিষদের সকল সদস্য,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply