শত্রুতার জেরে খামারে বিষ প্রয়োগ মারা গেলো ৩০০ হাঁস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শত্রুতার জেরে খামারে বিষ প্রয়োগ মারা গেলো ৩০০ হাঁস : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রাঙামাটির নানিয়ারচরে মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডবে রাণীশংকৈলে আহত অন্তত ১০ জবিতে ভিপি ও জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছ আজ ৪ অক্টোবর; আজকের দিনে পৃথিবীতে কি ঘটে ছিল? ৪ অক্টোবর ২০২৬; আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিনটি ৪ অক্টোবর আবহাওয়া: আজ দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ শুভ সকাল; আজ মঙ্গলবার ৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

শত্রুতার জেরে খামারে বিষ প্রয়োগ মারা গেলো ৩০০ হাঁস

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩
শত্রুতার জেরে খামারে বিষ প্রয়োগ মারা গেলো ৩০০ হাগস

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে খামারে বিষ প্রয়োগ করে ৩০০ শত হাঁসের বাচ্চাকে মেরে ফেলার অভিযোগ উঠেছে।

আজ সকালে নীলফামারীর সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামে এই ঘটনাটি ঘটে । এতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুরে।

এবিষয়ে হাঁসের খামারের মালিক মোহাম্মদ নুরুজ্জামান হোসেন নুরুর সাথে কথা হলে তিনি বলেন পূর্ব শত্রুতার সূত্রপাত ধরে কেউ এই ঘটনা টি ঘটিয়েছে এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, আমার খামারে থাকা ৫০০ শত হাঁসের বাচ্চার মধ্যে ৩০০ শত হাঁসের বাচ্চা মারা গেছে। আর বাকি আছে মাত্র ২০০ শত আর সেগুলোর অবস্থা ও খারাপ এখন বাকি হাসের বাচ্চা গুলো বাঁচবে কি না জানি না তবে সেগুলোকে বাচানোর চেষ্টা করছি।

এদিকে নুরুজ্জামান হোসেন নুরু এর বড় ভাই ফয়জুল ইসলাম বলেন, গতকাল রাতে আমরা দুভাই একসাথে খামারের হাঁস গুলো কে দেখে আসি ও খাবার দিয়ে আসি কিন্তু আজ সকালে খামারে গিয়ে আমার ছোট ভাই দেখে ৩০০ শত হাঁসের বাচ্চা মারা গেছে ।

এদিকে কয়েকজন পল্লী পশু চিকিৎসক জানান, আমরা ঘটনাটি জানার পর ঘটনাস্হলে আসি বিষয়টি দেখার জন্য, ঘটনাস্থলে এসে আমরা যে বিষয়টি দেখি যে আসলে সেটি খুব কষ্ট দায়ক কারণ কেউ বা কাহারা হাঁসের খামারে থাকা খাবারে বিষ প্রয়োগ করে গেছে ।

এবিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে আমরা খবর পাই যে, পঞ্চপুকুর ইউনিয়ন এর উত্তরশশী নামক এলাকায় একটি হাঁসের খামারের ৩০০ হাঁসকে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে ।

তবে এখন পর্যন্ত এবিষয়ে কেউ আমাদের কে কোন লিখিত অভিযোগ দেয়নি বা আমরা পাইনি কেউ অভিযোগ দিলে বা অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!