রংপুরের কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বৃহস্পতিবার দুপুরে ভেজাল সার রাখার দায়ে তকিপল হাটের মেসার্স মায়ের দোয়া সার ঘরের ৫ হাজার টাকা ও ব্রেন্টের বাজারের মেসার্স মজনু সার ঘরের ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার প্রমূখ।
পরে জনসম্মুখে ভেজাল সার মাটিতে পুতে রাখা হয়েছে।
Leave a Reply