কাউনিয়ার হারাগাছে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকে বিদ্যুৎ মিস্ত্রি
- আপডেট সময় : ১২:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ার হারাগাছে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকে বিদ্যুৎ মিস্ত্রি। ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
খুঁটিতে ঝুলছিল বিদ্যুৎ মিস্ত্রি মাইদুল হাসপাতালে হয়ে খুঁটিতে ঝুলছিল মাইদুল ইসলাম নামে স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি। এসময় খুঁটির পাশে দাড়িয়ে ছিল পল্লী বিদ্যুতের লাইনম্যান।
পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার হারাগাছ পৌরসভার হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। মাইদুল ইসলাম উপজেলার হারাগাছ পৌরসভার ক্যানেলটারী গ্রামের ওয়ারেজ আলীর ছেলে এবং স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি।
স্থানীয়রা জানায়, বেলা পৌনে তিনটার দিকে পল্লী বিদ্যুতের লাইনম্যান সাইফুল ইসলাম এবং স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি মাইদুল ইসলাম হারাগাছ স্কুল মার্কেটে আসে।
এরপর স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি মাইদুল ইসলামকে মার্কেটের এক দোকানের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে খুঁটিতে উঠতে বলে পল্লী বিদ্যুতের লাইনম্যান।
খুঁটিতে উঠে সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলতে থাকে মাইদুল। এ সময় পল্লী বিদ্যুতের লাইনম্যান হতবাক হয়ে সেখানে দাড়িয়ে ছিল।
খুঁটিতে মাইদুলকে ঝুলতে দেখে পথচারী ও দোকানদাররা চিৎকার করতে থাকে। স্থানীয় লোকজন ও পল্লী বিদ্যুতের লাইনম্যান সাইফুল খুঁটির উপরে ঝুলে আটকে থাকা অচেতন অবস্থায় মাইদুল কে নিচে নামায়।
পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর হারাগাছ জোনাল অফিসের ডিজিএম আরিফুল কবীর মুহাম্মদ শেয়ায়েব বলেন, ঘটনার সময় ওই লাইনে বিদ্যুৎ সরবারহ বন্ধ ছিল।
আমি শুনেছি মাইদুল অসুস্থ একজন ব্যক্তি। পল্লী বিদ্যুতের লাইনম্যান ছাড়া অন্য কেউ খুঁটিতে উঠে কাজ করার কথা নয়। কেন এমনটা হয়েছে তা খতিয়ে দেখে ওই লাইনম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























