কাউনিয়ায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের বীজসহ উপকরণ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের বীজসহ উপকরণ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আজ ৩ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলি ৩ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ সোমবার, ৩ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

কাউনিয়ায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের বীজসহ উপকরণ বিতরণ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
কাউনিয়ায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের বীজ সহ উপকরন বিতরণ

রংপুরের কাউনিয়ায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের বীজ সহ উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনের জন্য চারা ও বীজসহ বিভিন্ন উপকরণ মঙ্গলবার দুপুরে অফিসের সামনে বিতরণ করা হয়েছে।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহনাজ পারভীন (সাথী) নির্বাচিত কৃষকের মাঝে বীজ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইশারত আলী, অলনাইন প্রেসক্লাব সহ সভাপতি জসিম সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ অফিসার উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার সহ কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার কৃষিবিদ শাহনাজ পারভীন (সাথী), বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করতে হবে সে অনুযায়ী অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কাউনিয়া উপজেলায় ৭০ টি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষকদের মাঝে বাগান স্থাপনের কলাকৌশলের উপর ব্রিফিং শেষে কৃষকদের মাঝে বীজ সার, পানির ঝাঁঝরি  সাইনবোর্ডসহ অন্যান্য উপকরণ বিতরণ করেন।

কৃষক যেন নিজের পরিবারের চাহিদা মেটাতে পারে এবং বাড়তি আয় করতে পারে সেই লক্ষ্যে সারা বছর ব্যাপি চাষ উপযোগী বিভিন্ন বীজ ও সার দেওয়া হয়েছে। এই মৌসুমে বীজ ও বিভিন্ন ফলজ গাছের চারা (মাল্টা, লেবু, পেঁপে) বিতরণ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!