সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
- আপডেট সময় : ০৩:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ পালন করা হয়েছে।
সোমবার (১ মে) সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৩১৮৪)’র আয়োজনে একটি র্যালি উপজেলার নতুন বাস স্ট্যান্ড হতে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে লাবনী সুপার মার্কেটে সংগঠনটির কার্যালয়ে সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৩১৮৪)’র উপদেষ্টা তরিকুল ইসলাম (সাবেক মেম্বার), মজিবুর রহমান সরদার, দেলোয়ার হোসেন, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাইফুর আলী সহ সংগঠনের সকল সদস্যরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























