নীলফামারীতে মিনিটের ব্যবধানে বৌ-শ্বাশুড়ির মৃত্যু
- আপডেট সময় : ১২:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে
নীলফামারীতে মিনিটের ব্যবধানে বৌ-শ্বাশুড়ির মৃত্যু হয়েছে।
নীলফামারীতে মাত্র ৫ মিনিটের ব্যবধানে মারা গেছেন আপন বৌ- শ্বাশুড়ি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নীলফামারী সদর উপজেলার নীলফামারীর উপশহর নটখানা দক্ষিণ দাস পাড়ায়।
মারা যাওয়া শ্বাশুড়ি – বৌ হলো সুকুমারী দাস (১০৫) স্বামী মৃত কর্ণধর দাস এবং বৌ মা মানোদা দাস (৫৬) স্বামী মতিন দাস ( চিলা) আজ সকালে এই মর্মান্তিক মৃত্যু হয়।
এবিষয় স্হানীয় কয়েক জনের সাথে কথা হলে তারা জানান সুকুমারী গতকাল সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তিনি মারা যান এবং তার লাশ বাসায় আনার পক্রিয়া শেষ হতে না হতেই বাসায় থাকা ক্যান্সারে আক্রান্ত বৌ মা মানোদা ও মারা যান কারণ মানোদা বিগত ২ বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলো।
সুকুমারী ও মানোদার সন্তানের বিষয়ে জানতে চাইলে স্হানীয়রা জানান সুকুমারীর একটি ছেলে ও একটি মেয়ে আর মানোদার এক ছেলে ও ২ মেয়ে রয়েছে।
এদিকে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি আসলে রিদয় বেদনা দায়ক কারণ একই পরিবারে একই সাথে দুজন মারা যাওয়া মেনে নেয়ার মতো নয় আর আমি ঘটনাটি শুনার পর দ্রুত সেখানে যাই এবং শোকাহত পরিবারকে শান্তনা দেই ।
এদিকে নীলফামারী সদর থানার ওসি মুক্তারুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন মৃত্যু দুটি স্বাভাবিক ছিলো কারণ একজন বার্ধ্যকজনিত কারণে মারা যায় আর অপরজন মরণব্যধি ক্যান্সারে মারা যায় তবে একই পরিবারে একসাথে মানে ৪/৫ মিনিটের ব্যবধানে ২ জন মারা যাওয়া আসলে বেদনাদায়ক।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























