ঢাকা ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান নিজ বাড়ি থেকে গ্রেপ্তার স্ত্রীকে মৃত্যুর ঘটনা: আদালতে পিতার বিরুদ্ধে কন্যা – এমজমিন প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ আগামী তিন দিনে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু শ্রীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত তরুণ হাফেজ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা জাদুঘরে ঠাঁই পাচ্ছে লিওনেল মেসির ঐতিহাসিক আর্মব্যান্ড শাহজালাল বিমানবন্দরে ভোগান্তি ও অপপ্রচারের পাল্টাপাল্টি পরিস্থিতি রাবিতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা: হল প্রভোস্ট প্রত্যাহার বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রচন্ড গরমের কারণে এবার মামলার কাঠগড়ায় সুর্য‍্য

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ৪০২ বার পড়া হয়েছে

প্রচন্ড গরমের কারণে এবার মামলার কাঠগড়ায় সুর্য‍্য

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রচন্ড গরমের কারণে এবার মামলার কাঠগড়ায় সুর্য‍্য।থানায় গিয়ে সূর্যের বিরুদ্ধে এমন মামলা করেছেন শিবপাল সিং যাদব নামের এক ব‍্যক্তি। ওই ব্যক্তি ভারতের শাজাপুর জেলার বাসিন্দা।  তিনি সুর্য‍্যের বিরুদ্ধে ক্রিমিনাল কোড মোতাবেক ১৫৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেন।

গরমের জ্বালায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। সূর্য যতক্ষণ আকাশে থাকেন, ততক্ষণ পারতপক্ষে ঘরের বাইরে পা-ই রাখতে চাইছেন না কেউ।

কিন্তু নিজেকে সামলানোর বদলে, খোদ সূর্যকেই তেজ সামলানোর জন্য রীতিমতো কড়া হুঁশিয়ারি দেন এই ব্যক্তি। এমনকি হাঁটেন আইনি পথেও। আসুন, শুনে নেওয়া যাক তাঁর কাণ্ড।

ক্রমাগত তাপ বাড়াচ্ছে সূর্য। অস্থির হয়ে সরাসরি থানায় গিয়েই নালিশ ঠুকে বসলেন এক ব্যক্তি। তাও আবার খোদ সূর্যের নামেই। তাঁর কাণ্ডে তাজ্জব হয়ে যান পুলিশকর্মীরাও।

ভাবছেন, এমনটাও আবার হয় নাকি? তাহলে খুলেই বলা যাক।

গরমকালে পরিবেশের তাপ বাড়বেই, এ তো আর নতুন কথা নয়। আর দিনের বেলায় রোদের তাপে মানুষের দুর্দশা আরও বাড়ে।

তবে সেই অবস্থাকে মুখ বুজে মেনে নিতে রাজি ছিলেন না ওই ব্যক্তি। তবে সম্প্রতি নয়, বছর কয়েক আগে এহেন কাণ্ড ঘটিয়ে বসেন তিনি।

শিবপাল সিং যাদব নামের ওই ব্যক্তি শাজাপুর জেলার বাসিন্দা। গরমের জেরে অতিষ্ঠ হয়ে সরাসরি স্থানীয় থানায় গিয়ে হাজির হন এই ব্যক্তি।

উপস্থিত আধিকারিকদের জানান, একজনের নামে তিনি এফআইআর দায়ের করতে চান।

ওই ব্যক্তি নিজেও পেশায় আইনজীবী। ফলে একেবারে আইনের ধারা তুলে তিনি জানিয়ে দেন, ক্রিমিনাল কোড মোতাবেক ১৫৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করতে চান তিনি।

কিন্তু কার নামে যে ওই ব্যক্তি মামলা করতে চান, তা শুনেই পুলিশকর্মীদের আক্কেল গুড়ুম।

ওই ব্যক্তি জানান, সূর্যের অসহ্য তাপের দরুন বিগত এক সপ্তাহ ধরে মানুষ, পশু পাখি সহ সমস্ত জীবন্ত প্রাণীই অসম্ভব শারীরিক ও মানসিক কষ্ট ভোগ করছে। সুতরাং সূর্যের নামেই মামলা রুজু করবেন বলে জানান শিবপাল সিং যাদব।

এহেন পরিস্থিতিতে কী করে পুলিশ? তাদের তরফ থেকে জানানো হয়, অপরাধী ধরাছোঁয়ার মধ্যে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব, কিন্তু এক্ষেত্রে তো তা সম্ভব নয়।

তবে আইন মোতাবেক ওই ব্যক্তির অভিযোগ নিয়ে তাঁকে শান্ত করেন স্থানীয় পুলিশকর্মীরা। তাঁদের সূত্রেই সামনে আসে এই ঘটনা। ব্যক্তির আজব কাণ্ডে হতবাক সকলেই অবাক।

তথ্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “প্রচন্ড গরমের কারণে এবার মামলার কাঠগড়ায় সুর্য‍্য”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রচন্ড গরমের কারণে এবার মামলার কাঠগড়ায় সুর্য‍্য

আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩