৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি
- আপডেট সময় : ০৭:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে।
সোমবার (১৭ এপ্রিল) বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পড়ুন>>আত্রাইয়ের ছাত্রী পুঠিয়ায় ফেসবুক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন
এ সময় সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রমও বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষ্যে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজও বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল থেকে বন্দরে পুনরায় ব্যবসায়িক কার্যক্রম চালু হবে।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্র্যাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে।
এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























