মশলা ভাঙনো মিলের ফিতার সঙ্গে কাপড় পেচিয়ে বৃদ্ধা মৃত্যু
- আপডেট সময় : ০২:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে
মশলা ভাঙনো মিলের ফিতার সঙ্গে কাপড় পেচিয়ে বৃদ্ধা মৃত্যু হয়েছে।
শেরপুরের মশলা ভাঙানো মিলের ফিতার সঙ্গে কাপড় পেচিয়ে মাকছুদা বেগম (৭০)নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত ঐ বৃদ্ধা সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন এর চৈতনখিলা এলাকার মৃত রইচ উদ্দিন এর স্ত্রী। গত শনিবার (১লা এপ্রিল) রাতে চৈতনখিলা বটতলা বাজারের আবুল হাসেমের মিলে ওক্ত দুর্ঘটনাটি গটে।
স্থানীয় সুত্র জানার চৈতনখিলা বটতলা বাজারের আবুল হাসেমের মিলে বিভিন্ন দরনের মশলা ভাঙানো হয়। শনিবার রাত আটটার দিকে মাকছুদা বেগম মরিচের গুড়া নেওয়ার জন্য ঐ মিলে যান।
এ সময় চালু থাকা মিলের গুর্নয়মান যন্ত্রের সাথে কাপড় পেচিয়ে গেলে যন্ত্রের সাথে স্বজোরে ধাক্কা খান এবং তার সরিলের বিভিন্ন অংশ ছিটকে ঘটনা স্থলে প্রান হারান।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃত মাকছুদা বেগম এর লাশ উদ্ধার করেন।এ ঘটনার পরপরি মিল মালিক আবুল হাসেম কৌশলে পালিয়ে যান।
সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃহাইদার আলীএ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপর দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ বাদল রোববার দুপুরে সংবাদ মাধ্যম কে জানান এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে থানায় মামলা দায়েরের হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্ত হয়েছে এবং মিল মালিক কে আটক করার চেষ্টা চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























