ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

ডিমলায় ডিবি সেজে ফেনসিডিল পরিবহনের সময় ২ মাদক কারবারি আটক

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১১:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে

ডিমলায় ডিবি সেজে ফেনসিডিল পরিবহনের সময় ২ মাদক কারবারি আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলায় ডিবি সেজে ফেনসিডিল পরিবহনের সময় ২ মাদক কারবারি আটক করেছে থানা পুলিশ।

এসময় ২শত ৫০বোতল ফেনসিডিল এবং রেজিষ্ট্রেশন বিহীন একটি মটর সাইকেলসহ  তাদেরকে  আটক করেছে ডিমলা থানা পুলিশ।

পড়ুন>>সিরাজগঞ্জ র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ট্রাক জব্দ

আটককৃতরা হলেন হাসান খান শান্ত (৩২) সে ডোমার উপজেলার ছোট রাউতা এলাকার বাসিন্দা এবং অপরজন সাদ্দাম হোসেন (৩০) সে ডিমলা উপজেলার বাবুর হাট এলাকার বাসিন্দা।

ডিমলা থানার এসআই (নিরস্ত্র) আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বে এসআই কামাল হোসেন বাদল, এএসআই নুর সাদেকসহ সঙ্গীয় ফোর্স আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বিশ্বনাথ রায়, জাবেদ আলী গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ (সোমবার) সন্ধায় ডিমলা বাসস্টান্ডে অভিযান পরিচালনা করেন।

এসময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ২শত৫০ বোতল ফেনসিডিল এবং এ্যাপাচি আরটিআর-১৫০ সিসির রেজিষ্ট্রেশন বিহীন একটি মটর সাইকেল জব্দ করা হয়।

পড়ুন>>ডোমারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার

পরবর্তীতে ডিমলা ইসলামিয়া কলেজ সংলগ্ন রাস্তায় ৭/৮ জন মাদক ব্যবসায়ী একটি ভ্যানে  চার বান্ডিল হাতা ওয়ালা চেয়ারের মধ্যে অভিনব কায়দায় ফেনসিডিল বহন করার সময় ডিমলা থানা পুলিশ ভ্যানটিকে আটক করে। মাদক ব্যবসায়ীরা ভ্যানটি রেখে পালিয়ে যাওয়ার সময় ০২ জনকে আটক করতে সক্ষম হন।

থানা সুত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ডিমলা ঢাকা বাস স্ট্যান্ডে অবস্থানরত আর এস পরিবহন নামক ঢাকাগামী নৈশ কোচের ছাদের উপর হইতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে

চার বান্ডিল হাতা ওয়ালা একত্রে নয়টি প্লাস্টিক চেয়ার যাহার মধ্যে প্রতিটি বান্ডিলের নিচের চেয়ারটি ছাড়া উপরের বাকি ৮টি চেয়ারের তলা কাটিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে।

এ বিষয়ে ডিমলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় জানায়, অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বহন করে।  নিজেরা ভুয়া পুলিশ সদস্য পরিচয় দেয়।

পড়ুন>>অভিনব কায়দায় ২৪ কেজি গাজা বহন কালে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণী এর ১৪(গ) এবং তৎসহ পেনাল কোড আইন ১৮৬০ এর ১৭০ ধারায় একটি এজাহার করা হয়েছে ।

যাহার মামলা নং-২৩, তারিখ-২৮ মার্চ ২০২৩ ইং। জব্দ তালিকা তৈরী করে আটককৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, শান্ত ও সাদ্দামসহ ৫ জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “ডিমলায় ডিবি সেজে ফেনসিডিল পরিবহনের সময় ২ মাদক কারবারি আটক”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিমলায় ডিবি সেজে ফেনসিডিল পরিবহনের সময় ২ মাদক কারবারি আটক

আপডেট সময় : ১১:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩