সংবাদ শিরোনাম :
স্বাধীনতা দিবসে প্রেসক্লাবের আয়োজনে শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ
ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
- আপডেট সময় : ০৩:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে হৃদয়ে স্বাধীনতার শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেছেন ডোমার প্রেসক্লাবের সদস্যরা।
রবিবার ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে হৃদয়ে স্বাধীনতা শহীদ বেদীতে জাতীয় পতাকা উত্তোলনসহ ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচীর সূচনা হয়।
ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন এর নেতৃত্বে হৃদয়ে স্বাধীনতার শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, অর্থ সম্পাদক রবিউল হক রতন, প্রচার ও দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম আপেল,
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান মানিক, কার্যকরী সদস্য আসাদুজ্জামান হিল্লোল প্রমুখ।
এ সময় হৃদয়ে স্বাধীনতা প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে হৃদয়ে স্বাধীনতার শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























