শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরুপে সরকারীকরণ করেছেন- নৌ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে
শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরুপে সরকারীকরণ করেছেন- নৌ প্রতিমন্ত্রী।
১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আর কেউ ভাবেনি গতানুগতিক ভাবে চলেছে।
পড়ুন>>ঠাকুরগাঁওয়ে ১০ জোড়া যমজ শিক্ষার্থী পড়ছে একটি বিদ্যালয়ে
কিছু কিছু সচেতন অবিভাবকের চেষ্টায়, শিক্ষকদের সামান্য কিছু সরকারি ভাতায় খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলে আসছিলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ন ভাবে সরকারী করণ করেছেন।
প্রায় ২৬হাজার স্কুল ও ১লক্ষের বেশি শিক্ষকদের সরকারীকরণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। প্রাইমারী শিক্ষকদের বেতন স্কেল ৮হাজার টাকা থেকে ১২হাজার টাকা করে দিয়েছেন।
পর্যাক্রমে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মডেল ভবনের কাজ চলমান রয়েছে।আওয়ামীলীগ সরকারের এই ১৪বছরে শিক্ষার মানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন জননেত্রী শেখ হাসিনা।
আজকে বাংলাদেশের প্রত্যেক উপজেলায় ১টি করে উচ্চমাধ্যমিক স্কুল ও ১টি করে কলেজ সরকারীকরণ করেছেন । সকল উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাজ চলমান রয়েছে।
পড়ুন>>স্কুলগুলোর বাণিজ্যিক মানসিকতা দূর করবে নতুন শিক্ষাক্রম
প্রত্যেক জেলায় একটি করে বিশ্ববিদ্যালয়, ও প্রত্যেক বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।
শুধু শিক্ষা ক্ষেত্রেই নয় আওয়ামীলীগ সরকারের ১৪বছরে শেখ হাসিনার দূরদর্শিতায় নির্বাচনী ইস্তিহারের অংশ আজ ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। আজ চিকিৎসা সেবা সতভাগ নিশ্চিত করতে কাজ করছে সরকার।
১৯৯৬ সালে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় ২০০১ সালে পরবর্তী সরকার কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছিলো।
জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কার সরকার ক্ষমতায় আসার পরে পূনরায় কমিউনিটি ক্লিনিক চালু করে জনগণের চিকিৎসা সেবার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। এখন কমিউনিটি ক্লিনিকে ৩৯ পদের ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশের সকল কমিউনিটি ক্লিনিক থেকে বিনা মূল্যে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দেয়া হবে।
২৩, মার্চ শুক্রবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১৪৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটব বিতরণ ও নতুন নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকদের অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এম পি।
এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাওসার এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।
সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল ওয়াজেদ প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

















