সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ছিনতাই
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর রোডে বিকাশ কর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের লক্ষ্মীমোড় ও ঘুন্টিঘরের মধ্যবর্তী স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানাগেছে, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর ব্যাংক একাউন্ট থেকে রোববার সকালে ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা থেকে টাকা উঠায়। এই টাকা বিভিন্ন রোডের ১০ জন কর্মীর মাঝে ভাগ করে দেওয়া হয়।
ভূরুঙ্গামারী-সোনাহাট রোডে শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ নামের ২ জন কর্মী ১৫ লাখ টাকা নিয়ে রওয়ানা করেন।
ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষ্মীমোড় ও ঘুন্টিঘরের মধ্যবর্তী স্থানে পৌছলে পিছন দিক থেকে একটি লাল রং এর ১৫০ সিসি পালসার মোটর সাইকেল তাদের ধাক্কা দেয়। ধাক্কায় তারা রাস্তায় পড়ে যান।
এসময় ফিল্মী কায়দায় টাকার ব্যাগ নিয়ে দ্রুত চলে যায় ছিনতাইকারীরা। এতে বিকাশের ২ কর্মী গুরুত্বর আহত হয়।
বিকাশের ২ কর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ জানান, মোটর সাইকেলে করে তাঁরা একটি ব্যাগে বিকাশের ১৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন।
তারা লক্ষ্মীমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় পৌছলে পিছন দিক থেকে একটি পালসার মোটর সাইকেল তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে তারা পড়ে যান।
এসময় ঐ মোটর সাইকেলে থাকা তিনজনের দুইজন নেমে এসে আমাদের টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবু সাদাত মোঃ সায়েম জানান ঘটনাটি শোনা মাত্রই জরুরী সেবার কল সেন্টার ৯৯৯ এ ফোন করে সাহায্য চেয়েছি।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























2 thoughts on “ভূরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ছিনতাই ”