র‌্যাবের গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে নতুন ধারার উদ্বেগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
র‌্যাবের গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে নতুন ধারার উদ্বেগ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন

র‌্যাবের গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে নতুন ধারার উদ্বেগ

সাবিনা নূর  সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি 
  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
সাধারণ নাগরিকের মৃত্যুতে নতুন ধারার উদ্বেগ

র‌্যাবের গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে নতুন ধারার উদ্বেগ প্রকাশ করেছে। ১৮ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানিয়েছেন এনডিপির গণমাধ্যম উপকমিটি সদস‍্য সাবিনা নূর।

সোনারগায়ে র‌্যাবের গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে উদ্বেগ ও বিচার দাবি করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

১৮ মার্চ প্রেরিত বিজ্ঞপ্তিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, দিনেশ চন্দ্র সাহা, ফজলুল হক চৌধুরী, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী,

সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ বলেন, নির্মম মৃত্যু কোন মানুষেরই কাম্য নয়; অথচ কথায় কথায় আমাদের র‌্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনী নির্মম মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ছাত্র-যুব-জনতার একটি বড় অংশকে।

বাংলাদেশের মানুষ সিনহা হত্যাকাণ্ডর পর এত আন্দোলন-সংগ্রাম-প্রতিবাদ করলেও আমাদের পুলিশ-প্রশাসন নির্মমতা বন্ধ করেনি। যার কারণে নিষিদ্ধর ঘোষণা আসে আমেরিকা থেকে। এমন নিষিদ্ধর ঘোষণা একটি দেশের জন্য, নাগরিকদের জন্য লজ্জাজনক।

বিবৃতিতে মোমিন মেহেদী দেশের চলমান ক্ষমতার অপব্যবহার বন্ধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবসহ সকল আমলা-কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আহবান জানিয়ে বলেন, নতুন প্রজন্ম আর কোন অন্যায়-অপরাধ-দুর্নীতি সহ্য যেমন করবে না, তেমনি নির্মম ক্রসফায়ার-মিথ্যে মামলাও সহ্য করবে না।

যদি সোনাগাঁও উপজেলায় র‌্যাবের গুলিতে নিহত ৬৫ বছরের আবুল কাশেম হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেয়া হয়; তাহলে লাগাতার কর্মসূচি দেয়া হবে।

প্রেস রিলিজ

সাবিনা নূর
সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!