ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ সরকারি চালসহ আটক -১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ সরকারি চালসহ আটক -১ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ সরকারি চালসহ আটক -১

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ সরকারি চালসহ আটক -১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ সরকারি চাল পুলিশের হাতে জব্দ করা হয়েছে। সরকারি চাউলসহ একজনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

উপজেলায় বৃহস্প‌তিবার (১৬মার্চ) সন্ধ্যায় উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের সাদ্দাম মোড় এলাকার খবিরুল ইসলাম না‌মের এক চা‌লের ব‍্যবসায়ীর গোডাউন থে‌কে সরকারি চাউল জব্দ ক‌রেন ভূরুঙ্গামারী থানা পুলিশ।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধ‌রে খবিরুল ধান চাল কেনা বেচা কর‌ছে। হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কি‌নে বি‌ক্রি কর‌তেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই নেওয়াজ এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি প্রতিনিধি দল বিশেষ অভিযান চালায়।

এ‌ সময় (সাদ্দাম মোড়) কামাত আঙ্গারীয়া এলাকায় চা‌লের ব‍্যবসায়ী খবিরুল এর গোডাউন থে‌কে ৫৯২০ কেজি চাল জব্দ ক‌রা হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন কে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সরকারি চাউলসহ একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!