ডোমারে মহান ২১ স্মরণে উত্তরণ গোষ্ঠী আয়োজিত রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে মহান ২১ স্মরণে উত্তরণ গোষ্ঠী আয়োজিত রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
‘একুশ আমাদের চেতনা, ভাষা আমার অহংকার” এই শ্লোগানকে সামনে রেখে মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডোমারে বহুল প্রচারিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ গোষ্ঠী আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী আয়োজন করেছে।
বুধবার ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটায় উত্তরণ গোষ্ঠী ক্লাব মাঠে রচনা,চিত্রাঙ্কন ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বহুল প্রচারিত উত্তরণ গোষ্ঠী ক্লাবের সভাপতি আমিনুল হক চাঁদ”র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উত্তরণ গোষ্ঠী ক্লাবের সদস্য গোলাম মোস্তফা বাবু, নিখিল সাহা, সাবেক প্রধান শিক্ষক বড়রাউতা উচ্চ বিদ্যালয় জ্যোতিশ চন্দ্র রায়, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরেন্দ্র নাথ শীল, লুৎফল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আনজারুল হক,
সাবেক কৃতি খেলোয়াড় অসিত সাহা, পঙ্কজ সাহা,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এবাদত হোসেন চঞ্চল, দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মানিক প্রমুখ।

লুৎফল হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক বন বিভাগ কর্মকর্তা আনিসুল হক গোল্ডেন এর সঞ্চালনায় এবং লুৎফল হক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র ছাত্রীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী তানজিন ওয়াসিকা শুদ্ধতা, ডোমার সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়। ২য় স্থান সমুদ্র সবুক্তগীন, ঢাকা প্রিপারেটরী স্কুল, ৩য় স্থান নিলেশ আগরওয়ালা, ঢাকা প্রিপারেটরী স্কুল। চিত্রাঙ্কনে ১ম তানজিন ওয়াসিকা শুদ্ধতা, ২য় স্থান মুশারাত জেরিন ৩য় স্থান রাইয়ান।
উল্লেখ্য যে, উত্তরণ গোষ্ঠী ক্লাবটি ১৯৭৬ সালে স্থাপিত হয়ে পরবর্তীতে ১৯৮২ সালে সরকারি রেজিষ্ট্রেশনের অন্তভুক্ত হয়। যাহার রেজিষ্ট্রেশন নং ৩০১/৮২ ইং এছাড়াও এই উত্তরণ গোষ্ঠীর নেতৃত্বে বিভিন্ন রকম ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি সমাজসেবা এবং শরীরচর্চা উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি বয়স্ক শিক্ষা কার্যক্রম এই সংগঠনটির নেতৃত্বে পরিচালিত হয়েছিল।
কালের বিবর্তনে উক্ত সংগঠনের নামটি আজ মুছে যাবার উপক্রম হতে চলেছে, এই সংগঠনটির প্রতিষ্ঠা কালিন সময়ে সংগঠনটির অবকাঠামো স্থাপনের পিছনে সবচেয়ে অগ্রনী ভূমিকা পালন করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা লুৎফল হকের সন্তান প্রয়াত আখতারুল হক আকু এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা আমিরুল হোসেন বুড়োর বড় সন্তান ৭নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত এনায়েত হোসেন নয়নের অবদান সবচেয়ে বেশি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























