আদমদীঘিতে স্বামী ২য় বিবাহের অভিমানে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আদমদীঘিতে স্বামী ২য় বিবাহের অভিমানে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা

আদমদীঘিতে স্বামী ২য় বিবাহের অভিমানে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
আদমদীঘিতে স্বামী ২য় বিবাহের অভিমানে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে স্বামী ২য় বিয়ে করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে রানী আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার শিবপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

বৃহস্পতিবার বিকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৯ বছর আগে রাজশাহীর পুটীয়ার ঝলমলিয়া গ্রামের আব্দুর রাহিমের সাথে রানী আক্তারের বিয়ে হয়।

জীবিকার তাগিদে তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকায় গার্মেন্টসে যান। কিছুদিন পর সেখানে এক নারী গার্মেন্টস কর্মীকে বিয়ে করেন।

এ খবর পেয়ে মানসিকভাবে রাণী ভেঙে পড়েন। এরপর গত ৪ ফেব্রয়ারী রানী তার ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়ি উপজেলার শিবপুর গ্রামে চলে আসেন। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর কর্মস্থল ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু ওই দিন সকালেই তিনি স্বামীর সাথে মুঠোফোনে কথা

কাটাকাটি হয়। স্বামীর ওপর অভিমান করে দুপুরের দিকে তিনি বাবার বাড়ির দোতলায় ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!