এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন রাজারহাট উপজেলা শাখা কমিটির অভিষেক
- আপডেট সময় : ০৫:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলা শাখার এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-২০২৩ এর অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ) রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থিত আবদুল্লাহ সোহরাওয়ার্দী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মো. শফিকুল ইসলাম, আহ্বায়ক এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর জেলা শাখা ও রাজারহাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।
উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মানবতার ফেরিওয়ালা শিশু বন্ধু মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশিকুর রহমান সাবু ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট, মো. ফরিদ গাজী, সহ উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রমজান আলী, মো. ওয়াহেদ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মূল্যবান আলোচনা শেষে মো. শফিকুল ইসলাম কে সভাপতি ও মো. আবু হানিফ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটির সহ-সভাপতি মো. হামিদুল ইসলাম,শ্রী নিতাই চন্দ্র রায়, মাধবী রানী যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আককাস আলী, শ্রী বাদল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক শ্রী সুকমল চন্দ্র বর্মন সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান খন্দকার (ইউ পি সদস্য) অর্থ সম্পাদক মো. আ. জলিল, মো. আবুল কালাম আজাদ, অনুকূল দেব, বাবুল সোনার, মো. রেজাউল, রবীন্দ্রনাথ সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মো. জাকির হোসেন জৈষ্ঠ্য প্রভাষক (হিসাববিজ্ঞান) রাজারহাট আদর্শ মহিলা কলেজ।
পরিশেষে অত্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধা বঞ্চিত নারী পুরুষের উপস্থিতে নবগঠিত কমিটি কে শপথ বাক্য পাঠ করান এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা জনাব মো. জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী মহোদয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























