সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে জাতীয় পার্টির নতূন অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে উপজেলা জাতীয় পার্টির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। অফিস উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার ( ২০ জানুয়ারি ) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা জাতীয় পার্টির অফিস উদ্বোধন করা হয়। কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এ অফিসের উদ্বোধন করেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় সোনাহাট ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: বাবুল আক্তার, জয়মনিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ কাজিমউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে জয়যুক্ত করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আহবান জানান।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয় পার্টির প্রায় দেড় শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























