সড়ক দূর্ঘটনায় মটরবাইক চালক নিহত
- আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নিয়্ন্ত্রণ হারিয়ে মোটরবাইক চালক রাস্তায় পড়ে গিয়ে নিহত হয়েছেন। নিহত চালকের নাম সেলিম (৩০)। নিহত সেলিম উপজেলার শিলখুড়ী ইউনিয়নের চর উত্তর তিলাই গ্রামের বেলাল হোসেনের পুত্র।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকেলে পাগলাহাট-ভুরুঙ্গামারী সড়কের জামতলা মোড় বিডিআর চেকপোস্টের কাছে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে যুবক সেলিম পাগলা হাট বাজার থেকে মটরসাইকেল যোগে ভুরুঙ্গামারী আসছিল। পাগলাহাট বাজারের পাশে জামতলা মোড় বিডিআর চেকপোস্টের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেল সহ পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ভুরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসার পথে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হেলমেট না পড়ায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মারা গেছেন বলে মনে করছেন স্থানীয়রা।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























