ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ মধ্যনগরের ম্যুরালে বঙ্গবন্ধুর ছবির সাথে আর কারো ছবি নয় – হাইকোর্ট

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৬:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ৩১০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ মধ্যনগরের ম্যুরালে বঙ্গবন্ধুর ছবির সাথে আর কারো ছবি নয় - হাইকোর্ট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলায় নির্মানাধীন ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে আর কারো ছবি না রাখতে রবিবার এই নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ থেকে এ আদেশ দেন।

জানা যায়, গত কয়েক মাস পূর্বে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে সরকারী অর্থায়নে নির্মানাধীন ওই ম্যুরালের মূল নকশা পরিবর্তন করে শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সাথে সুনামগঞ্জ-১ আসনের বির্তকিত ও দুর্নীতির দায়ের দুদুকের তালিকাভুক্ত মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি সংযুক্ত করে মুর‌্যাল স্থাপন করে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড়সহ দলীয় নেতাকর্মীরা তীব্র বিরোধীতা করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে ওই ঘটনায় উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলেন, এটা তো গুরুতর অসদাচরণ। একইসঙ্গে বঙ্গবন্ধু ম্যুরালের মূল নকশা অপরিবর্তিত রেখে সেখান থেকে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি সাত দিনের মধ্যে অপসারণ করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করে উচ্চ আদালত। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম।

এ ব্যাপারে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান জানান, উচ্চ আদালত থেকে এখন পযর্ন্ত কোন কাগজপত্র আসেনি। আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জ মধ্যনগরের ম্যুরালে বঙ্গবন্ধুর ছবির সাথে আর কারো ছবি নয় – হাইকোর্ট

আপডেট সময় : ০৬:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩