ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ

স্কুল-কলেজ শিক্ষকদের মার্চ মাসের এমপিও’র চেক ছাড়

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ২২১ বার পড়া হয়েছে

স্কুল-কলেজ শিক্ষকদের মার্চ মাসের এমপিও'র চেক ছাড়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্কুল-কলেজ শিক্ষকদের মার্চ মাসের এমপিও’র চেক ছাড়

সরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ( স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড় করা হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা আগামী ৯  এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (প্রশাসন) বিপুল চন্দ্ৰ বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। মঙ্গলবার বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/৯৯৬/০৪, তারিখ: 0১/০১/২০২৪ ইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের মার্চ ২০২৪ মাসের বেতন-ভাতা’র সরকারি অংশের ০৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ০৯/০৪/২০২৪ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে ফেব্রুয়ারি ২০২৪ মাসের বেতন-ভাতা’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে।

এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্কুল-কলেজ শিক্ষকদের মার্চ মাসের এমপিও’র চেক ছাড়

আপডেট সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪