ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন বামনডাঙ্গায় জমকালো আয়োজনে রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক  রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন, প্রত্যাখ্যান করল কাতার এআই ব্যবহার করে জনগণকে দমানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী স্থগিত হলো সিএনজি স্টেশনগুলোর অনির্দিষ্টকালের ধর্মঘট জাসদ কার্যালয়ে বৈঠক, আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক

সৌদি মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধী ফুলে

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৫ বার পড়া হয়েছে

সৌদি মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধী ফুলে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের মরুভূমির বিস্তৃত অঞ্চল ছেয়ে গেছে সুগন্ধী বেগুনি রঙের ফুলে।

চলতি মৌসুমের শীতে বেশি বৃষ্টিপাত হয়েছে সৌদি আরবে। এতে দেশটির উত্তরাঞ্চলের রাফা অঞ্চলে বিস্তৃত মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধী ফুলে।

এই ফুলের সমাহার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছে সৌদিরা।

গত বছর ডিসেম্বরে ভারি বৃষ্টি এবং আকস্মিক বন্যার কবলে পড়ে সৌদি আরবের পশ্চিমাঞ্চল। এরপর মক্কা এবং আশপাশের পাহাড়গুলো সবুজ হয়ে ওঠার খবর জানা গিয়েছিল জানুয়ারিতেই।

অন্য বছরের তুলনায় এবারের শীতে বৃষ্টিও বেশি হয়েছে দেশটিতে। এর প্রভাবে ফুলে ফুলে ছেয়ে গেছে সৌদি-ইরার সীমান্তের রাফা অঞ্চলের বিস্তৃত মরুভূমি। বান্ধবদের নিয়ে বনভোজনের উদ্দেশ্যে আসছেন অনেকেই।

রাফা শহরের চারপাশে ধূ ধূ মরুভূমিতে এখন যতদূর চোখ যায়, দেখা যায় বেগুনি ফুলের সমারোহ। এই গাছগুলো টিকে থাকবে ১৫ থেকে ২০ দিন। এরপর সূর্যের তাপে শুকিয়ে যাবে।

রাজধানী রিয়াদ থেকে রাফার মরুভূমি অঞ্চলের দূরত্ব ৭৭০ কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দিয়েই এই ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসছেন অনেকে।

আবার মরুভূমির মধ্যে তাঁবু টানিয়ে একপাশে আগুন জ্বালিয়ে প্রিয়জনদের সাথে নিয়ে এই দৃশ্য উপভোগ করেছেন প্রকৃতিপ্রেমীরা। (ছবি ও তথ‍্য ইন্টারনেট  থেক সংগৃহিত)

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদি মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধী ফুলে

আপডেট সময় : ০৯:০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩