সুবর্ণচরে ছিনতাইয়ের ঘটনায় আহত যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুবর্ণচরে ছিনতাইয়ের ঘটনায় আহত যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু

সুবর্ণচরে ছিনতাইয়ের ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) থেকে আহসান হাবীব
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
সুবর্ণচরে ছিনতাইয়ের ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুবর্ণচরে ছিনতাইয়ের ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে।

গত ৬ মার্চ (সোমবার) আনুমানিক রাত ৮ঘটিকার সময় নোয়াখালী সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ৭নং ওয়ার্ডের নুর উদ্দীন বাজারের পশ্চিম পাশে শওকত মিয়ার প্রজেক্ট, ও মোহাম্মদপুর ইউনিয়ন এবং চরক্লার্ক ইউনিয়ন এর বর্ডার সংলগ্ন এলাকায় এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের গরু ব্যবসায়ী মাইনউদ্দিনের ছেলে দিদারুল আলম বেচু (২৫) আজ শুক্রবার (১০ মার্চ) বেলা ১২ ঘটিকার সময় ঢাকা ডি,এনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৬ মার্চ (সোমবার) গরু ব্যবসায়ী বেচু ছমির হাটে গরু বিক্রি করে বাড়িতে ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন।

এ সময় ছিনতাইকারীরা তাকে গুরুতর আহত করে। তার সাথে থাকা গরু বিক্রির টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পড়ুন>>অনলাইন জুয়ার মুলহোতা ও অবৈধ সফটওয়্যার ডেভলপারসহ আটক ৩

একজন অটো চালক বেচুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অটো চালক স্থানীয় লোকজনকে ডেকে আনেন। স্থানীয় লোকজন বেচুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা ডি,এনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ বেলা  ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে চরজব্বর থানা অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস বলেন, বেচু হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা চলছে। অপরাধিকে ধরার আগ পযর্ন্ত  এ প্রচেষ্টা অব‍্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

One response to “সুবর্ণচরে ছিনতাইয়ের ঘটনায় আহত যুবকের মৃত্যু”

  1. […] বিদেশী মদ ও ফেন্সিডিলসহ একজন আটক সুবর্ণচরে ছিনতাইয়ের ঘটনায় আহত যুবকের… কাউনিয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!