সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরের জিনারপুর পুর বাজারে জননী এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরের জিনারপুর পুর বাজারে জননী এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে বিষ মুক্ত ও নিরাপদ কৃষিপণ্যের প্রক্রিয়াজাত ও বাজারজাতকারী সংগঠন জননী এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
দুপুরে জিনারপুর বাজারে সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন এই বিষমুক্ত ও নিরাপদ কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকারী সংগঠন “জননী এন্টারপ্রাইজ”-এর উদ্বোধনী ঘোষণা করেন।
জননী এন্টারপ্রাইজ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নুরে আলম সিদ্দিকী তপন বলেন, জৈব সারের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত মাসকালাই ডাল ও ডালের পাউডার বাজারজাতকরণ দিয়ে সংগঠনটির যাত্রা শুভ হোক।
তিনি আরো বলেন, বিষমুক্ত ও নিরাপদ খাবারের গুরুত্ব তুলে ধরে এবং জননী এন্টারপ্রাইজ-এর মাধ্যমে এই উদ্যেগ আরো বেগবান হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেন।
সংগঠনের সদস্যবৃন্দ বিভিন্ন কারিগরি সহযোগিতা প্রদান করার জন্য এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পকে ধন্যবাদ জানান।
আলোচনা সভায় এ সময় আরো উপস্তিত ছিলেন ইউপি সদস্য ফারুক মিয়া ও সংরক্ষিত আসনের ইউপি সদস্যা খোরশেদা আক্তার, বাজার কমিটির সদস্যবৃন্দ ও গন্য মান্য ব্যাক্তিবর্গ সহ জননী এন্টারপ্রাইজের সদস্যবৃন্দ।
বাজারের বিভিন্ন লোকজন এবং এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও কর্মকর্তাবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























