সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এওয়ার্ড প্রদান
- আপডেট সময় : ০৫:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এওয়ার্ড প্রদান
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এওয়ার্ড প্রদান করা হয়েছে। এস আই মোহন রায় পেলেন এই এওয়ার্ড।
আজ রবিবার (১০ মার্চ ২০২৪ খ্রি.) বিকাল সাড়ে ৩টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, (পিপিএম-সেবা)। কল্যাণ সভাটি সঞ্চালনা করেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক।
কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা মনোযোগসহকারে শুনেন এবং উত্থাপিত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
ফেব্রুয়ারি/২০২৪ খ্রি. মাসে মাদক উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল, চোরাই মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
বিকাল ৫টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ফেব্রুয়ারি/২০২৪ খ্রি. মাসের জেলার অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, (পিপিএম-সেবা) এরং সঞ্চালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস।
এ সময় ফেব্রুয়ারি/২০২৪ খ্রি. মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























