সাপাহারে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের

সাপাহারে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
থেকে শাহিন আলম (৩০) নামে এক ট্রাকচালকের

নওগাঁর সাপাহারে খুশি আক্তার (১৮) নামের এক মাদ্রাসা পড়ুয়া অষ্টাদশির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাপাহার থানা পুলিশ। উদ্ধারকৃতা সাপাহার উপজেলার বাবুপুর গ্রামের রফিকুল ইসলাম এর মেয়ে।

সাপাহার থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদ্রাসার একাদশ শ্রেণীতে পড়ুয়া খুশি আক্তার মঙ্গলবার সকালে তার মা’র সাথে কথা কাটাকাটি করে মায়ের উপর অভিমান করে তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে।

তার বাবা কাজ করতে মাঠে য়ায় এবং মা বাসার বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। দুপুরে তার বাবা বাসায় ফিরে মেয়ের ঘরের দরজা বন্ধ দেখে তাদের সন্দেহ হয় এবং দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ আরোও বেড়ে যায়।

পরে লোকজন ঘরের দরজা ভেঙ্গে ঘরের মধ্যে ফ্যানের সাথে মেয়েকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে তার বাবা ও মা চিৎকার শুরু করে। বিকেলে বিষয়টি স্থানীয় থানায় জানালে সন্ধ্যে সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনা স্থলে গিয়ে গলায় ফাঁস লাগানো খুশি আক্তারের মৃত দেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এবিষয়ে সাপাহার থানার (ওসি) তদন্ত হাবিবুর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!