সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ২২বছর বর্ষপূর্তি ও ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠান উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পড়ুন>>সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাপাহার আরব টাওয়ার ২য় তলায় ভোরের দর্পণ পত্রিকার সাপাহার প্রতিনিধি প্রদীপ কুমার সাহা’র আয়োজনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল হক মাষ্টার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধির চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সদর ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, অনুশিলণ যুব সংঘের পরিচালক আমমান চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও আনন্দ টিভির প্রতিনিধি নিখিল বর্মন, সাংবাদিক গোলাপ খন্দকার, সোহেল চৌধুরী রানা, সেলিম রেজা, তোফায়েল আহম্মেদ, আব্দুল আলিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply