ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা

সাইফুল হত্যার আসামির পক্ষে ওকালতনামা; বিক্ষোভের মুখে এপিপির পদত্যাগ

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • আপডেট সময় : ০৫:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

সাইফুল হত্যার আসামির পক্ষে ওকালতনামা, বিক্ষোভের মুখে এপিপির পদত্যাগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল হত্যার আসামির পক্ষে ওকালতনামা, বিক্ষোভের মুখে এপিপির পদত্যাগ

সাইফুল হত্যার আসামির পক্ষে ওকালতনামা, বিক্ষোভের মুখে এপিপির পদত্যাগ করেন।
চট্টগ্রামে আইনজীবীদের বিক্ষোভে অতিরিক্ত সরকারি কৌঁসুলির (পিপি) পদ থেকে পদত্যাগ করেছেন নেজাম উদ্দীন। আজ সোমবার তার পদত্যাগের দাবিতে আইনজীবীদের বিক্ষোভের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন।
আইনজীবীদের অভিযোগ, একজন সরকারি কৌঁসুলি হয়ে নেজাম উদ্দীন পুলিশের ওপর হামলা ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত আসামিদের পক্ষে আদালতে ওকালতনামা দিয়েছেন। পরে ওকালতনামাও প্রত্যাহার করেন ওই আইনজীবী।

পড়ুন>> আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আইনজীবী হত্যা ও পুলিশের ওপর হামলার মামলায় চট্টগ্রাম বারের কোনো আইনজীবীকে অংশ না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু এরপরও একজন আইনজীবী দুই আসামির পক্ষে ওকালতনামা দেওয়ায় আইনজীবীরা বিক্ষোভ করেন। পরে ওই আইনজীবী তার ওকালতনামা প্রত্যাহার করে নেন। একই সঙ্গে এপিপির পদ থেকে পদত্যাগ করেন।

আইনজীবীরা জানান, আইনজীবী সাইফুল ইসলাম হত্যা ও পুলিশের ওপর হামলার মামলায় ১৭ আসামিকে আজ সকালে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এর মধ্যে পুলিশের ওপর হামলার মামলায় আট আসামিকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে পুলিশ।

সেখানে দুই আসামি মোহাম্মদ দেলোয়ার ও মোহাম্মদ নুরুর আইনজীবী হিসেবে ওকালতনামা দেন নেজাম উদ্দীন। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ আইনজীবীরা চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর সরকারি কৌঁসুলি কার্যালয়ে সামনে বিক্ষোভ করেন।

ওই সময় মহানগর পিপি ও অতিরিক্ত পিপি নেজাম উদ্দীনের পদত্যাগ দাবি করেন। তখন নেজাম উদ্দীন মহানগর পিপির কার্যালয়ে ছিলেন। তাকে সেখানে অবরুদ্ধ করে রাখেন আইনজীবীরা। পরে জ্যেষ্ঠ আইনজীবীরা এসে বিক্ষুব্ধ আইনজীবীদের থামান। শেষে নেজাম উদ্দীন অতিরিক্ত মহানগর সরকারি কৌঁসুলির পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাইফুল হত্যার আসামির পক্ষে ওকালতনামা; বিক্ষোভের মুখে এপিপির পদত্যাগ

আপডেট সময় : ০৫:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪