সরিষাবাড়ীতে পাকা রাস্তা নির্মার্ণের উদ্বোধন।
জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসই করণ লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়ের) ৩য় সংশোধিত প্রকল্পের আওতায় ১৫০০ মিটার রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চারপাড় এলাকায় এই রাস্তার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসই করণ লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়ের) ৩য় সংশোধিত প্রকল্পের আওতায় ১৫০০ মিটার রাস্তার নির্মাণ করা হচ্ছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চারপাড়, রোদ্র বয়ড়া, পুঠিয়ারপাড় ও মোনারপাড়া এলাকায় এই রাস্তার কাজ করা হবে। যার মোট বরাদ্দ- ১,০৫৫৫৮৫১ টাকা।
এসময় উদ্বোধনে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply