সরিষাবাড়ীতে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন
- আপডেট সময় : ০৯:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন
সরিষাবাড়ীতে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন।
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে খাদ্য গুদাম চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে এ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল।
পড়ুন>>লালপুরে সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ১ হাজার ১৪ টন ধান এবং চাল কল মালিকদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে ৬শ ৭৪ টন চাল সংগ্রহ করা হবে। তবে একজন কৃষক ও ডিলার সর্বোচ্চ ৩টন ধান ও চাল দিতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা বুলবুল আহাম্মেদ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আশিসুল ইসলাম ও ধান ও চাল কল মালিক আনোয়ার উস ছাদাত লাঞ্জু, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























