শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে রায়পুরাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে রায়পুরাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে রায়পুরাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নরসিংদী থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে রায়পুরাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে রায়পুরাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

নরসিংদীর রায়পুরায় যথাযথ মর্যাদা নানান কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে আলোচনা সভা এবং সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।

আরও ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম। উপজেলা মুক্তিযোদ্ধা ফোরামের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!